• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 20, 2022

অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৭ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

 

হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ।

আজ (২০শে অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াগাড়ী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে ৩ প্রতিষ্ঠান মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৫২ ধারায় এক হোটেল মালিককে ৩ হাজার ৫০০ টাকা, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন–২০০৫ (সংশোধিত আইন–২০১৩) এর ৫(ছ) ধারায় আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় এক দোকানদারকে ১ হাজার টাকা, প্রতিষ্ঠানে নো-স্মোকিং সাইনেস প্রদর্শন না করায় ৮(১) ও (২) ধারায় এক হোটেল মালিককে ১ হাজার টাকা সহ মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন