• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : October 5, 2022

অযত্ন অবহেলায় ৪৯ বছর, চরকিং হাজী আছলাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

রাশেদুল ইসলাম দ্বীপ উপজেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং হাজী আছলাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অযত্ন অবহেলায় ৪৯ বছর পেরিয়ে গেলো । বিদ্যালয়টি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। শিক্ষানুরাগী নাছিরুল হক মাসু সওদাগর ১৯৭৩ সালে হাজী মোঃ আছলাম মিয়ার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়-বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়ালেও বিদ্যালয়টির প্রয়োজনীয় অবকাঠামোর কোন উন্নতি হয়নি। জরাজীর্ণ বিদ্যালয়টির অবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলে আর পাঠদান করা সম্ভব হয় না এতে পড়ালেখার মান উন্নয়নে যথেষ্ট অসুবিধা হচ্ছে । সম্প্রতি অতিবৃষ্টির কারনে একটি গাছের গোড়ার মাটি নরম হয়ে বিদ্যালয়টির উপরের অংশের টিনের উপর উপুড় হয়ে পড়লে বেশ কিছু টিন ছিদ্র হয়ে যায়। নড়বড়ে চেয়ার-টেবিল, দরজা-জানালা এরকম অনেক সমস্যায় জর্জরিত এই বিদ্যালয়টি।

স্থানীয় ফাহাদুল ইসলাম আমাদেরকে বলেন-হাতিয়া উপজেলার অন্যান্য এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো যেখানে পরিবেশ, অবকাঠামোর দিক দিয়ে প্রতিযোগিতামূলক উন্নতি হচ্ছে সেখানে কেন? কোন কারণে চরকিং হাজী আছলাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এত অযত্ন অবহেলায় পড়ে আছে তা আমাদের বোধগম্য নয়।

স্থানীয়দের দাবি বিদ্যালয়টির সংস্কার এবং যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হাতিয়া উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন