• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 9, 2022

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাল্লায় বিজয়ের উল্লাস

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৭ জন পড়েছে
আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

 

প্রীতম দাস-শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর এডভোকেট খায়রুল কবির রুমেন ঘোড়া মার্কার নির্বাচনী প্রচারণায় শাল্লায় আসেন।আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর আগমন উপলক্ষে শাল্লা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে থাকে বরন করে নেন।

এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নওশের মনির,সাংগঠনিক সম্পাদক আবুল লেইচ চৌধুরী,কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী, যুবলীগ নেতা তকবীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি অজয় তালুকদার ও শাল্লা উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান এড.দীুপ রন্জন দাস।

শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষ করে ঘোড়া প্রতিকের প্রার্থীকে নিয়ে নেতা কর্মীরা চলে যান,পৃথক পৃথক ইউনিয়ন পরিষদের মুল্যবান ভোটার চেয়ারম্যান মেম্বারদের নিকট। ১ নং আটগাওঁ ইউনিয়ন, ২ নং হবিব পুর ইউনিয়ন, ৩ নং বাহাড়া ইউনিয়ন ও ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে আলোচনা ও মতবিনিময় কালে তিনি বলেন,আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন। আমি দল ও সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আজ আমি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি, যদি আপনারা আমাকে চান,তাহলে জেলা পরিষদের চেয়ারম্যান হতে পেরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অংশীদার হতে পারবো।সুনামগঞ্জ জেলাকে একটা মডেল জেলায় পরিনত করবো। কারন আজ সারাদেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের জোয়ার বইছে।

আর সেই উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আগামী (১৭ই অক্টোবর) আপনারা ঘোড়া প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।এ সময় তিনি আরো বলেন, স্বপ্নের পদ্মাসেতু থেকে শুরু করে ঘরে ঘরে বিদুৎ,স্কুল, কলেজ সরকারি করন, রাস্তা,ঘাট,কার্লভাট,ব্রীজ, মহাসড়ক ইত্যাদি আওমীলীগ সরকারের আমলেই বাস্তবায়ন হচ্ছে।

পরিশেষে তিনি বলেন, আমার নেত্রী মাদার অফ হিউম্যানিটি (বিশ্ব মানবতার মা)যতদিন রবে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার হাতে দেশ,পথ হারাবেনা বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন