• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 8, 2022

আগামীকাল রবিবার খুলনায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন হতে যাচ্ছে!

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

আগামীকাল খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন হবে রবিবার ( ৯ অক্টোবর) দুপুর আড়াই টায় নগরীর আটরা গিলাতলা আপিল গেটস্হ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি) মাঠে খেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ সাজিদ হোসেন।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় প্রতিদ্বন্দ্বিতা করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ ক্লাব বনাম ম্যানসিটি ক্লাব।

লীগে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে। ১৬ টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ” ক” গ্রুপে রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ ম্যান সিটি ক্লাব শের এ বাংলা স্মৃতি সংসদ ও মিজান স্মৃতি সংসদ। ” খ ” গ্রুপে রয়েছে বয়রা সবুজ সংঘ এজাজ ফুটবল একাডেমি ইয়াং আবহনী ক্রীড়াচক্র ও ইয়ং ব্রাদার্স ইউনিয়ন। ” গ ” গ্রুপে রয়েছে সূর্যমুখী ক্রীড়াচক্র সান স্পোর্টিং ক্লাব রেডসান ক্লাব ও ইন্টার মিলান ক্লাব। ” ঘ ” গ্রুপে রয়েছে মুক্তবাংলা সংস্থা বিকেএসপি. নিউ একতা ক্লাব ও বিএফ এফ একাদশ।

৪ গ্রুপের শীর্ষ দলকে নিয়ে সুপার ফোর অনুষ্ঠিত হবে সুপার ফোর এর পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।

প্রতিদিন ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর পৌনে ১ টায় দুপুর আড়াইটায় এবং বিকেল ৪ টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন