• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 20, 2022

আজমিরীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

এস কে সিরাজুল ইসলাম-
জেলা প্রতিনিধি হবিগঞ্জঃ

আসন্ন শারদীয় দূর্গা পূজা/২০২২ উপলক্ষে আজমিরীগঞ্জ থানাধীন ৪০টি পূজা মন্ডপের সভাপতি/ সাধারণ সম্পাদক গনের সহিত ইং ১৯/০৯/২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১২ঃ০০ ঘটিকায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব পলাশ রঞ্জন দে, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ। সভাপতিত্ব করেন মোঃ মাসুক আলী, অফিসার ইনচার্জ, আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ। আজমিরীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জীবন চন্দ্র চন্দ এবং সাধারণ সম্পাদক বিপ্লব দেব পূজা উদযাপনের সার্বিক বিষয়ে বক্তব্য দেন। থানার সকল অফিসারদেরকে পূজা মন্ডপের তদারকির জন্য দায়িত্ব প্রদান করা হয়। একই সাথে প্রতিটি পূজা মন্ডপ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনে সকলেই একমত পোষণ করেন। পূজা মন্ডপ এলাকায় হিন্দু-মুসলিমদের সমন্বয়ে সম্প্রীতি সভার সিদ্ধান্ত হয়। সকলের সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আসন্ন দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন