• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
প্রকাশ : September 11, 2022

আধুনিক প্রযুক্তিতে শিক্ষার্থীদের বেশি মনোযোগী হতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী

 

রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আধুনিক প্রযুক্তিতে শিক্ষার্থীদের বেশি মনোযোগী হতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী কাজ করছে। দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। গতকাল ১১ সেপ্টেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহজাহান ভুঁইয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহাম্মদ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আউয়াল মোল্লা, কাঞ্চন সলিমদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ ।
প্রতিযোগীতায় ভাষা ও সাহিত্য বিষয়ে নুসরাত আক্তার, ওসমান চৌধুরী, নোসিন, দৈনন্দিন বিজ্ঞানে জান্নাতুল মাওয়া মম, তাসনিম ইফাত ইতু, এনামুল হোসেন, গণিত ও কম্পিউটারে ইশরাত জাহান, তন্ময় ইসলাম, ইব্রাহীম হাসান, বাংলাদেশ স্টাডিজে সীমান্ত দাস, ফাতেমা রহমান, মেহেদী হাসান বিজয়ী হয়।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তাং-১১-০৯-২০২২ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন