• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 13, 2022

আন্তর্জাতিক ই -প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮১ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

মোঃ তাজিদুল ইসলাম-স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সৈয়দ ফজলুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারা দেশ ব্যাপী সংগঠন এর কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠন এর মহাসচিব জনাব মাসুদ লস্কর কে সিলেট বিভাগীয় প্রধান ও জনাব সৈয়দ আবু মুসা কে চট্রগ্রাম বিভাগীয় প্রধান এর দায়িত্ব প্রদান করেন।
জানা যায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাবের সদরদপ্তর বাংলাদেশ থেকে অদ্যাবধি ২১ টি দেশে কমিটি গঠন ও আন্তর্জাতিক অনুমোদন লাভে সক্ষম হয়েছে।

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব সাংবাদিকদের স্বাবলম্বী করার জন্য পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের দ্বারপ্রান্তে। সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উৎপাদিত পণ্য সারাদেশে বাজার জাত করনের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইতিমধ্যে ই-প্রেস ক্লাব বিটিসিএল থেকে ডোমেইন ও হোস্টিং ব্যবহারের অনুমোদন সহ নিবন্ধন পেয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট বিভাগীয় প্রধান মাসুদ লস্কর বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই- প্রেস ক্লাব চতুর্থ শিল্প বিপ্লব এ নেতৃত্ব দিতে অঙ্গীকারবদ্ধ। মুলত সাংবাদিকদের স্বাবলম্বী করার প্রত্যয় নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা সৈয়দ ফজলুল কবীর সাহেবের ঐকান্তিক প্রচেষ্টার ফসল ই-প্রেস ক্লাব আজকে সারা বিশ্বে এক আলোড়ন স্মৃষ্টি করেছে।
ই-প্রেস ক্লাবের পরিকল্পনায় মুগ্ধ হয়ে ইউকে সরকার ই-প্রেস ক্লাব কে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেছে।
১১ টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের এজেন্ডা নিয়ে প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাব সুশীল সাংবাদিক সহ দেশের সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন