• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 1, 2022

আন্তর্জাতিক প্রবীন দিবসে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৯ জন পড়েছে
আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ

জেলা পুলিশ তথ্য সুত্রেঃ

আন্তর্জাতিক প্রবীন দিবসে সকল সম্মানিত প্রবীনদের শ্রদ্ধা জানালো কুড়িগ্রাম জেলা পুলিশ।

‘পরিবর্তিত বিশ্বে প্রবীন ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ০১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে কুড়িগ্রামের পাঠাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় জনাব এ কে এম সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, সুপারিন্টেন্ডেন্ট ড. শহীদুল্লাহ, সমাজসেবার উপ-পরিচালক জনাব মোঃ রোকনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সাংবাদিকবৃন্দ সহ অনেক শিক্ষার্থী।

প্রবীন দিবসে পুলিশ সুপার বলেন আসলে কেউ প্রবীন নয়, কেউ কেউ বয়সের গানিতিক সংখ্যায় তরুনদের থেকে এগিয়ে।

তিনি আরো বলেন, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকাই, তিনিও এখানকার অনেকের সমসাময়িক। তিনি কখনোই নিজেকে বয়সের ভারে ন্যুজ ভাবেন না, তার ইতিবাচক গ্রোথ মাইন্ডসেটের কারনেই আজ উন্নয়নের অগ্রদূত।

আমরা যদি আমেরিকার দিকে তাকাই আমরা দেখবো, জো বাইডেন আমাদের চেয়ে বয়স বেশী, তিনিই আজ পরিবর্তনের নায়ক।

পুলিশ সুপার উদাহরন দিয়ে বলেন ২য় বিশ্বযুদ্ধের নায়ক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিলকে তার জন্মদিনে একবার সাংবাদিকরা বলেছিলেন আজ আপনার কততম জন্মদিন। উনি সাংবাদিকদের উত্তরে বলেছিলেন আজ আমি ৮০ বছরের টগবগে তরুন।

আমরাও মনে করি আপনারা একেক জন গানিতিক সংখ্যায় এগিয়ে থাকা টগবগে যুবক।

কবি নজরূলকে স্মরন করে তিনি বলেন আমি অনেক যুবককে দেখেছি যারা বৃদ্ধ, আবার অনেক বৃদ্ধকে দেখেছি যারা মনের দিক থেকে তরুন।

তিনি বয়সে এগিয়ে থাকা মানুষদের অনুরোধ করে নিজেকে তরুন থাকতে ভাবতে বলেন, ইতিবাচক কাজ দোর্দণ্ড প্রতাপে সংযুক্ত থাকতে বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় কাজের মাধ্যমে নিজেদের উজার করার কথা বলেন। মূল্যবোধ সম্পন্ন, সৃষ্টিশীল, উদ্ভাবনী, উন্নয়নমুখী সকল কাজের সাথে কুড়িগ্রামের প্রবীনেরা সবসময় আছে, থাকবে।

জীবনের এই আলোকযাত্রায় সম্মিলিত সহযোগিতায় সহযাত্রী হিসাবে সর্বদাই সারথী হিসাবে থাকবে কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন