• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মধ্যনগরের পল্লব রায় নিহত দোয়ারাবাজার থেকে কিশোরী নিখোঁজ
প্রকাশ : October 27, 2022

আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় খুলনা সিটি মেয়র

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ:

আজ (২৭ অক্টোবর বৃহস্পতিবার) বর্ণনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনা আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২২পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে খুলনা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিওর আর্থ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভাপতি তার বক্তব্যর মাধ্যমে বলেন সাধারণ মানুষ বিশেষত শিশুদের জন্য সীসা মারাত্মক ক্ষতিকর। তাই সীসা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নিয়ে কাজ করা উচিৎ। তিনি আরো বলেন স্বাস্থ্যকর নগরী গড়তে হলে সীসার ক্ষতি থেকে খুলনাবাসীকে রক্ষা করতে হবে। এবং যে সমস্ত কারণে সীসা ছড়ানোর সম্ভাবনা রয়েছে তা খুঁজে বের করতে তিনি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এক্ষেত্রে গণসচেতনতা গড়ে তোলার ওপর ও মেয়র বক্তৃতায় গুরুত্বারো করেন। এদিকে খুলনা স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মোঃ মনজুরুল মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ দিন উল ইসলাম উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়া ইউনুসেফ এর প্রধান মোহাম্মদ কাউসার হোসেন এবং পিওর আর্থ এর কান্ট্রি ডিরেক্টর মোঃ মাহফুজার রহমান। আইসিডিডিআর এর লীড এন্ড প্রজেক্ট অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান ভিডিও উপস্থাপনা করেন।
ভিডিও উপস্থাপনায় বলা হয় বাংলাদেশের প্রায় ৩ কোটি ৬০ লক্ষ শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিত পাওয়া গেছে। সীসা ৬ বছর বয়সী শিশুদের বেশি ক্ষতি করে থাকে।
সীসা একটি শক্তিশালী নিউরোটক্সিন যা শিশুদের মস্তিষ্ক অপুরনীয় ক্ষতি করে থাকে। এর ফলে হার্ট লিভার কিডনিসহ পরিপাকতন্ত্র বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মূলত সীসার কারণে মাথাব্যথা মনসংযোগ ব্যাহত হওয়া ছাড়াও স্নায়ু বিষয়ক সমস্যা যেমন অস্থিরতা খিচুনি অবসাদগ্রস্ততা ইত্যাদি লক্ষণ দেখা দেয়।
সভায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা চিকিৎসক শিক্ষক প্রতিনিধি ও স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন