• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 5, 2022

আমপাড়ায় লাউগাছের সাথে শক্রতা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঝরঝরিয়া শনিঘাড়া লাউ গাছের সাথে এ কেমন শক্রতা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর সোমবার ভোর ৬ টায় ঝরঝরিয়া শনিঘাড়া রাস্তার পূব পাশে রমজানের বসতবাড়ির পেছনের লাউ বাগানে ঘটনাটি ঘটে। আমপাড়াসহ আশপাশের ৪/৫টি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম কাজল ৩ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এএসআই কামাল হোসেন ঘটনাস্থল পরিদশন করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্তাজ আলী, মোশাহিদ আলী, বাচ্চু মিয়া, রমজান আলী, আবু তাহের, সিদ্দিক মিয়া, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, মুরছালিন আহমদ, শাহআলম, শামিম মিয়া, রুবেল আহমদ, নুর ইসলাম, মনির উদ্দীন, কাজল, মনিরুজ্জামান প্রমুখ। জহুরুল ইসলাম কাজল বলেন, ৩৭ শতক জায়গার মধ্যে আমি ধার-দেনা করে টাকা এনে লাউ বাগান করেছি। কিন্তু সোমবার ভোরে রমিজ উদ্দীন তার বাবা রফিকুল ইসলাম ও মামুন মিয়া মিলে আমার বাগানে অনধিকার প্রবেশ করে লাউ গাছ কেটে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। জমির রেকডীয় মালিক ইসমাইল সরকার বলেন, রফিকুল ইসলাম প্রতারণা করে একই জমি দুই বার বিক্রী করে এলাকার শান্তি বিনষ্ট করছে। শুনেছি মুক্তিযোদ্ধার ছেলে কাজল মিয়া লাউ বাগানের সবগুলো গাছ তোর ছেলেকে নিয়ে কেটে ফেলেছে। তাই তার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি। বক্তারা বলেন, এ রকম ঘটনা কোন দিন আমাদের এলাকায় ঘটেনি। যারা জহুরুল ইসলাম কাজলের লাউ বাগানের ক্ষতি করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। সদর মডেল থানার অফিসার ইনচাজ মো ইফতিখার উদ্দীন চৌধুরী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

One response to “আমপাড়ায় লাউগাছের সাথে শক্রতা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রামবাসীর মানববন্ধন”

  1. তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন