বিশেষ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী, তরুণ সমাজসেবক আরিফুর রহমান সবুজের ২৫ তম জন্মবার্ষিকী অনাড়ম্ভর জাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। ১৩ সেপটেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় লিয়াকতগঞ্জ বাংলাবাজারে তার নিজস্ব মার্কেট আকাশ ভবনের তৃতীয় তলা জন্মবাষিকী অনুষ্ঠান উৎযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আফসার আহমদ, হাসান আলী, মনির হোসেন, আনোয়ার হোসেন, কামাল হোসেন, জামাল হোসেন, আশিকুর রহমান সাগর, মুজাহিদ আহমদ সহ স্থানীয় গনামান্য ব্যাক্তিবর্গ। জন্মবার্ষীকি উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে শিন্নী বিতরন করা হয়। এ উপলক্ষে তরুন ব্যাবসায়ী আরিফুর রহমান সবুজ বলেন, আজ আমার জন্মবার্ষিকী। আমি সবার কাছে আমার ও আমার পরিবারের সবার জন্য দোয়া চাই। মহান রাব্বুল আলামীন আবার যেন এই দিন নিয়ে আসে। আমি সব সময় যাতে মানুষের সেবা নিয়োজিত থাকতে পারি।সবার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।