হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ
আলমনগর কলোনী তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ঘড়োয়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল-২০২২ খেলা আজ (১৪ অক্টোবর ) শুক্রবার বিকেলে ২৭ নং ওয়ার্ডের আরডিসি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলমনগর কলোনী তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ঘড়োয়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল-২০২২ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুষার কান্তি মন্ডল – সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর – চেয়ারম্যান, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ও রংপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী-চেয়ারম্যান, বাংলার চোখ, বিশিষ্ট সমাজ সেবক, রংপুর।
মোছাঃ মনোয়ারা সুলতানা মলি- মহিলা সংরক্ষিত কাউন্সিলর,২১,২৬ ও ২৭ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন।
মোঃ ইঞ্জিনিয়ার শেখ শাহাদত হোসেন- সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর রংপুর।
মোঃ শাহাজাদা আরমান শাহাজাদা- সাধারণ সম্পাদক, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা, মহানগর আওয়ামী লীগ রংপুর।
মোঃ রবিন
যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ রংপুর জেলা।
মোঃ হারুন অর রশিদ ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর রংপুর সিটি কর্পোরেশন।
মোঃ আকরাম হোসেন।
সাবেক কাউন্সিলর ২৭ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন।
উক্ত আলমনগর কলোনী তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ঘড়োয়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল-২০২২ খেলায় সভাপতিত্ব করেন, মোঃ ফিরোজ হোসেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
তুষার কান্তি মন্ডল বলেন,
আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা সরকারের আমলে তার দেয়া ৮ জেলা নিয়ে রংপুর বিভাগ ঘোষণা করা হলে রংপুর শহর আজ বিভাগীয় শহরে উন্নীত হয়েছে। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র গণ-নগর উন্নয়নের মাফিক উন্নয়নের আশানুরুপ কাজ করতে ব্যার্থ হন, ফলে আমরা আশানুরুপ উন্নয়ন থেকে পিছিয়ে পড়ে আছি।
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি আধুনিক ডিজিটাল, তিলোত্তমা পরিচ্ছন্ন, রংপুর সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয়ে আসন্ন২০২২ইং সালে আমি তুষার কান্তি মন্ডল রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী।
প্রিয় রংপুরবাসী বঙ্গকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশের জন্য একের পর এক উন্নয়ন করে যাচ্ছে। দেশের সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের আপনার মহা মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন বলে আমার বিশ্বাস। তবেই আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন আসন্ন ২০২২ নির্বাচনে আমি নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই আমাকে নৌকা মার্কা দিবেন এবং আমি আপনাদের দোয়া -আশিবাদে ভোটে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আপনাদের সেবা করতে পারব। যদি আপনাদের আমাকে ভালো লাগে তাহলে আপনাদের দোয়া – আশির্বাদ চাই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
উক্ত আলমনগর কলোনী তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ঘড়োয়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল-২০২২ খেলার ফলাফল হচ্ছে
সায়িদ স্পটিং ক্লাব-১
রফিকুল একাদশ-০।