• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 6, 2022

আলেম-ওলামাগণের সাথে সুনামগঞ্জ পলিশ সুপারের মতবিনিময় সভা

আলেম-ওলামাগণের সাথে পুলিশ সুপার সুনামগঞ্জ মহোদয়ের মত বিনিময় সভা:

নিজস্ব প্রতিবেদকঃ

০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি. সুনামগঞ্জ জেলার সম্মানিত আলেম ওলামাগণের বিভিন্ন প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহসান শাহ্ মহোদয়ের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব পারভেজ আলম চৌধুরী এবং ডিআইও-১ জনাব আজিজুর রহমান।

সুনামগঞ্জ জেলার সম্মানিত আলেম ওলামাগণের প্রতিনিধিদের মধ্যে মাওলানা আব্দুল বছির মুহতামিম দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জ, হাফেজ মাওলানা নুর হোসাইন খতিব কেন্দ্রীয় জামে মসজিদ সুনামগঞ্জ, মাওলানা মুজিবুর রহমান সভাপতি ইমাম-মোয়াজ্জিন পরিষদ, মাওলানা আনোয়ার হোসাইন মুহতামিম তেঘরিয়া মাদ্রাসা, মোজাহিদ কমিঠি র সুনামগঞ্জ জেলা সভাপতি জনাব আব্দুল গফুর। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাজিদুর রহমান। মাওলানা নজরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সুনামগঞ্জ মহোদয় বলেন, আলেম ওলামারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব।সমাজের ধর্মীয় নেতা। সমাজের সাধারণ জনগণ ধর্মীয় নেতাদের অনুসরণ করেন।এই সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আলেম ওলামাগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। মাদকের কুফল, ইভটিজিং বন্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য জুম্মা নামাজের বয়ানে বলার জন্য অনুরোধ করেন।আলেম ওলামাগণ সমাজকে মাদকমুক্ত এবং সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন