• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : October 22, 2022

আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

ফরিদপর প্রতিনিধিঃ

আজ ২২/১০/২০২২ ইং রোজ শনিবার ফরিদপুর সদরের সদরপুর বাবুরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত সম্পূর্ণ হয়।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহাদাত হোসেন, নব নির্বাচিত চেয়ারম্যান, জেলা পরিষদ ফরিদপুর সদর, ফরিদপুর।

খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো জয়পাড়া বড় মাঠ ক্রীড়া সংঘ, ঢাকা
বনাম সদরপুর খেলোয়াড় কল্যান সমিতি, ফরিদপুর।

খেলার ৩ মিনিটের সময়ে একটি গোল দিয়ে সদরপুর এগিয়ে যান।
খেলার ১২ মিনিটের মধ্যে আবার জয়পাড়া একটি গোল দিয়ে সমতায় ফিরে আসে।

খেলার ২০ মিনিটের মাথায় দু দলের দুজন খেলোয়াড় লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন।

খেলা চলে উত্তেজনা ও জাঁকজমকপূর্ণ তবে খেলার দ্বিতীয়ার্ধের মাঝে জয়পাড়া আর-ও একটি গোল দিয়ে ২-১ গোলে এগিয়ে যান সদরপুরের থেকে।সম্পূর্ণ খেলা শেষে সদরপুর ১-২ গোলে জয় লাভ করেন জয়পাড়া বড়মাঠ ফুটবল একাদশ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ফরিদপুর সদরের সুনামধন্য রেফারি জনাব সাইফ দোহা দর্ষণ।
সহকারী রেফারি হিসেবে ছিলেন জনাব মোঃ মিনার বিশ্বাস এবং মোঃ আশরাফুল ইসলাম।
চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মোঃ এজাজ হোসেন।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী শফিকুর রহমান, চেয়ারম্যান, সদরপুর উপজেলা পরিষদ।
উপস্থিত ছিলেন জনাব ড. এ. কে. এম. নুরুজ্জামান, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডে, (এনবিআর) শুল্ক ও ভ্যাট অনুবিভাগ।
উপস্থিত ছিলেন জনাব এস. এম. সিরাজুল হুদা (পিপিএম),
পুলিশ সুপার, পঞ্চগড়।
উপস্থিত ছিলেন জনাব আহসান মাহমুদ রাসেল,
উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সুব্রত গোলদার, অফিসার ইনচার্জ, সদরপুর, ফরিদপুর।
উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান শিকদার,
ভাইস চেয়ারম্যান, সদরপুর উপজেলা পরিষদ।
উপস্থিত ছিলেন জনাব জিনিয়া নাজনীন (কল্পনা),
মহিলা ভাইস চেয়ারম্যান, সদরপুর উপজেলা পরিষদ।
উপস্থিত ছিলেন জনাব নাজমুল হাসান খাঁন বোরহান, সভাপতি, বাবুরচর সঃ প্রাঃ বিদ্যালয়।

খেলার রানারআপ পুরষ্কার হিসেবে ছিলো একটি ট্রফি এবং ২০,০০০/- টাকার নগদ চেক এবং চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে ছিলো একটি ট্রফি এবং ৫০,০০০/- টাকার নগদ চেক।
এছাড়াও সকল খেলোয়াড়দের জন্য ছিলো মেডেল।

খেলায় সভাপতিত্ব করেন জনাব সাখাওয়াত হোসেন খান, সভাপতি বাবুরচর উচ্চ বিদ্যালয়।
খেলায় স্বার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ লিটন, সভাপতি, আলোকধারা এবং মোঃ রাসেল মুন্সি, সাধারণ সম্পাদক, আলোকধারা।
এছাড়াও খেলার শান্তি পূর্ণ ভাবে পরিচালনা করার জন্য ছিলো স্থানীয় পুলিশ প্রশাসন এবং আলোকধারার শতাধিক সেচ্ছাসেবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন