চলমান বাংলাদেশ ডেক্স
অদ্য৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২২ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় পুলিশ সুপার, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ এহসান শাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব বিজন কুমার সিংহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজামন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।