• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 15, 2022

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৭ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃ রাসেল মোল্লা
নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আজ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নড়াইল পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।

মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং নড়াইল জেলা পুলিশের মেসেজ তৃণমূল পর্যায়ে সকলের নিকট পৌঁছে দিতে সকলকে আহবান জানান।

এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

এছাড়া কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।

এ সময় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল
জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, নড়াইল
জনাব অশোক কুমার কুন্ডূ , সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল
জনাব বাবুল সাহা, সহ-সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল
জনাব অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদ, নড়াইল
জনাব নিখিল কুমার সরকার, সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ, নড়াইল
জনাব পরীক্ষিত শিকদার, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটি, লোহাগড়া থানা
জনাব তপন কুমার বিশ্বাস, সভাপতি, পূজা উদযাপন কমিটি, বিছালী ইউনিয়ন পরিষদ, নড়াইল সদর
জনাব মলয় কুমার বিশ্বাস, সভাপতি, পূজা উদযাপন কমিটি, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ, নড়াইল সদর সহ নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য সভাপতি সেক্রেটারি এবং সদস্যগণ সহ নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন