• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 26, 2022

ইডেনে ছাত্রলীগের কমিটি স্থগিত, ১০ সহ-সভাপতিসহ বহিষ্কৃত ১৬

 

মাহমুদ আল হাসান (জুয়েল মোল্লা)
কামরাঙ্গীরচর, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

দিনভর দু্ই পক্ষে উত্তেজনা আর মারামারির পর ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নেই। রয়েছেন ১০ জন সহ-সভাপতি, যারা সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধিতা করছিলেন।

রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

তার আগে ইডেনের সংঘাত নিয়ে তদন্ত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি দায়িত্ব দিয়েছিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হল।”

সেই সঙ্গে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের বহিষ্কার করা হয়েছে, তারা হলেন- ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিথি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার।

তাদের ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানিয়ে বলা হয়, “অধিকতার তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সাথে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কীসের ভিত্তিতে বহিষ্কার করা হলে- এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ” দৈনিক চলমান বাংলাদেশকে” বলেন, “আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম, তারা তাতে আস্থা রাখতে পারছে না।

“তাই আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি বডি মিলে এই ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। আমরা ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

এ ঘটনায় আরও তদন্ত চলবে বলে জানান লেখক ভট্টাচার্য।

চলতি বছর১৩ মে ঢাকার ইডেন মহিলা কলেজে তান্নামা জেসমিন রীভাকে সভাপতি ও রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর মধ্যে ৩০ জনকে সহ-সভাপতি, ৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

গত ২২ সেপ্টেম্বর রীভা ও রাজিয়ার বিরুদ্ধে ‘সিট বাণিজ্য ও চাঁদাবাজির’ অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেন সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস।

এরপর শনিবার রাতে জান্নাতকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠে।
তার জেরে ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান।

সংবাদ সম্মেলন করতে গিয়ে মারধরের শিকার হন রীভাসহ সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকরা।

সহ-সভাপতিদের নেতৃত্বে বিক্ষোভকারীরা সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্যাম্পাস থেকে বের করে নিজেরা ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে।

এদিকে লেখক ভট্টাচার্য বলেন, “তারা (বিক্ষুব্ধ) আমাদের কোনো ফোনই দেয়নি। সবকিছু নিয়ে মিথ্যাচার করছে। তারা যে সিট বাণিজ্য ও চাঁদাবাজির কথা বলছে, এটার কোনো প্রমাণ তো দিতে পারছে না তারা। কমিটি দেওয়ার পর থেকেই একটি অংশ বার বার কমিটিকে বিতর্কিত করা চেষ্টা চালিয়ে যাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন