হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ
রংপুর নগরীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সাঃ আজ (৯ অক্টোবর) রবিবার উদযাপিত হয়েছে।
১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সাঃ উদযাপন বিভিন্ন পথচারী ও
সেন পাড়া নিবাসী আজগর আলীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তুষার কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর রংপুর।
সেন পাড়া নিবাসী আজগর আলী বলেন, রংপুরের মাটি ও মানুষের নেতা রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদা তুষার কান্তি মন্ডল।
আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে তার নৌকার মেয়র পদপ্রার্থী তুষার কান্তি মন্ডল। আমরা উন্নয়নের ধারাকে বেগবান রাখতে সিটি কর্পোরেশনকে ডিজিটাল ও মডেলে রুপান্তরিত করতে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করি।
পথচারী মোঃ জমসেদ মিয়া বলেন, রংপুরের মাটি ও মানুষের নেতা আমার শ্রদ্ধাভাজন দাদা তুষার কান্তি মন্ডল আমাদেরই সন্তান, এই রংপুর মহানগরের সন্তান। তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা আমাদের বাবু তুষার কান্তি মন্ডলকে নৌকা মার্কা হাতে তুলে দিবেন এবং ইনশাআল্লাহ আমরা সকলে এক সাথে কাজ করে নৌকার বিজয় করাতে পারব এই আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া- আশির্বাদ কামনা করছি।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কাপ্তি মন্ডল বলেন, রংপুরের নগরবাসী সহ সকল মুসলমান ভাই বোনদের জানাই পবিত্র
১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সাঃ এর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা সরকারের আমলে তার দেয়া ৮ জেলা নিয়ে রংপুর বিভাগ ঘোষণা করা হলে রংপুর শহর আজ বিভাগীয় শহরে উন্নীত হয়েছে। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র গণ-নগর উন্নয়নের মাফিক উন্নয়নের কাজ করতে ব্যার্থ হন, ফলে আমরা আশানুরুপ উন্নয়ন থেকে পিছিয়ে পড়ি।
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি আধুনিক ডিজিটাল, তিলোত্তমা পরিচ্ছন্ন, রংপুর সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয়ে আসন্ন২০২২ইং সালে আমি তুষার কান্তি মন্ডল রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন কিভাবে দেশের জন্য একের পর এক উন্নয়ন করে যাচ্ছে। তাই আপনা দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের আপনার মহা মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন বলে আমার বিশ্বাস। তবেই আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন আসন্ন ২০২২ নির্বাচনে আমি নৌকা মনোনয়ন প্রত্যাশী এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই আমাকে নৌকা মার্কা দিবেন এবং আমি আপনাদের দেয়া ভোটে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আপনাদের সেবা করতে পারব। যদি আপনাদের আমাকে ভালো লাগে তাহলে আপনাদের দোয়া – আশির্বাদ চাই।
সবাইকে আবারও ১২ রবিউল ঈদ এ মিলাদুন্নবীর শুভেচ্ছা রইল ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।