মোঃআব্দুল শহীদ সুনামগহ্জ প্রতিনিধিঃ
সদর উপজেলার উত্তর সুরমায় চলাচলের রাস্তা দিয়ে কাঁচামাল পরিবহন করায় প্রতিপক্ষের হামলায় এক অসহায় কৃষকের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার পশ্চিম সৈয়দপুর গ্রামের মহর আলীর বাড়ির সামনে মারধরের ঘটনা ঘটে। আহত কৃষকের নাম আব্দুল হাসিম (৪৫)। সে পশ্চিম সৈয়দপুর গ্রামের বাসিন্দা। গুরুত্বর অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুল হাসিম বলেন, আমার রোপনকৃত জমির শশা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে রফিক মিয়া, রহম আলী, মহর আলী, রাসেল, রুহুল আমিন গংরা আমার উপর হামলা চালিয়ে পনের বস্তা শশার মধ্যে সাত বস্তা শশা লুটপাট করে নেয়। অবশিষ্ট বস্তার শশা নষ্ট হয়ে যাবে চিন্তা করে পঞ্চায়েত বীর মুক্তিযোদ্ধা আলী আজগর ও হযরত আলী অর্ধেক দামে আমার অবুঝ ছেলেকে দিয়ে বিক্রী করে ফেলে। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এলাকাবাসী। এ ব্যাপারে সুরমা ইউপি-চেয়ারম্যান আমির হোসেন রেজা বলেন, শুনেছি মারামারির ঘটনা ঘটেছে। আহত আব্দুল হাসিম পক্ষ আমাকে জানিয়েছে। রোগী সুস্থ্য হওয়ার পর নিষ্পত্তি করার চেষ্টা করব। সদর মডেল থানার অফিসার ইনচাজ মো. ইফতেখার উদ্দীন চৌধুরী জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।