• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 12, 2022

উলিপুরে বেলা এগারোটায় শিক্ষার্থীশূন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২-০৯-২০২২
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ২নং দক্ষিণ সাইদুল্ল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেলা এগারোটায় শিক্ষার্থীশূন্য।
রবিবার (১১ জুলাই) বেলা এগারোটায় দক্ষিণ সাদুল্ল্যা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে চোখে পড়ে এমন চিত্র। বিদ্যালয়ের অফিস রুমে দেখা মেলে মাহমুদা নামের একজন সহকারী শিক্ষিকার।
শিক্ষার্থীশূন্যতার ব্যাপারে জানতে চাইলে সহকারী শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, প্রধান শিক্ষকের দায়ীত্বে থাকা নাজমা খাতুন মাসিক মিটিংয়ে উলিপুরে আছেন, ফারহানা শারমিন নামের অপর সহকারী শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি চলে গেছেন। শিক্ষার্থী শূন্যতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিস নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত, শিক্ষার্থী সংকট থাকায় আজ ১১টা ১৩ মিনি স্কুল ছুটি দিয়েছি।

এ ব্যাপারে প্রধান শিক্ষকের দায়ীতে থাকা নাজমা খাতুন বলেন, আমাদের বিদ্যালয়ে প্রাক/শিশু শ্রেণীতে শিক্ষার্থী ৩১ জন,প্রথম শ্রেণী ২৬, দ্বিতীয় শ্রেণীতে ৩০জন তৃতীয় শ্রেণীতে ৩০জন, চতুর্থ শ্রেণী ২১জন ও পঞ্চম শ্রেণীতে ২০জন, মোট শিক্ষার্থী ১৫৮জন। স্কুল চলাকালীন প্রথম শ্রেণীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হওয়ায় বাচ্চাদের পৌঁছে দিতে অপর শিক্ষিকা ফারহানা শারমিন অভিভাবকের বাসায় গিয়ে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন, এগারোটায় একজন শিক্ষককে পাওয়া গেছে এটাই অনেক বেশি।
এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানতাম না এখন জানলাম, আর আমাদের স্কুল টাইম সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। কেনো এমনটা হলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন