• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 24, 2022

উলিপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যাবসায়ীকে জখম করে টাকা লুট! ব্যবসায়ীদের নিন্দা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৭ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

 

২৪-০৯-২০২২

মোঃশাহজাহান খন্দকার-

উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর বাজারে
এক ভূষি ব্যবসায়ীর ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে কতিপয় দুর্বৃত্ত ব্যাবসায়ীকে রক্তাক্ত জখম করে ২ লাখ ৭৫ হাজার টাকা ক্যাশ বাক্স ভেঙ্গে নিয়েছে বলে অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে গত (২২ সেপ্টেম্বর) সন্ধায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের পিছন রাস্তায় কেরামত উল্যাহ্ মার্কেট এর পূর্ব দিকের “মুন স্টোরে”। এ ঘটনায় উলিপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও এ রিপোর্ট লেখার সময় রোববার সন্ধা ৭ টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে ব্যবসায়ী জানান। ব্যবসায়ী টিপু বর্তমানে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে,ওইদিন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাসিন্দা আব্দুস সাত্তারের পুত্র গো-খাদ্য ও ওষুধ ব্যবসায়ী হামিদুর রহমান টিপু (৩৮) প্রতিদিনের মত তার ব্যবসাপ্রতিষ্ঠান” মুন স্টোরে”অবস্থান করছিলেন । আনুমানিক রাত ৯ টার দিকে উলিপুর মধ্য বাজারস্হ ভূষি,চাল ও কাপড় ব্যবসায়ী ফেলু পালের পুত্র ভজন পালের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত একযোগে লাঠি,ছোরা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত টিপু’র দোকানে ঢুকে তার উপর হামলে পড়ে এবং তাকে রক্তাক্ত করে। এসময় আহত টিপু দোকানের মেঝেতে পড়ে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে ফুলা জখম করে।
অভিযোগের সূত্রে জানা যায়, দুর্বৃত্তের দল হামলার সময় “মুনস্টোরের” ক্যাশবাক্স ভেঙ্গে দিনের বেলা বিক্রি করা ক্যাশ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। হামলার শব্দ ও আহত টিপুর আর্তচিৎকারে পথচারী ও আশপাশের লোকজন আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ওইদিন রাতে ব্যবসায়ী টিপু’র বড় ভাই উলিপুর থানায় একটি এজাহার দায়ের করেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় উলিপুর বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মায়নুল ইসলাম দুলুর সাথে কথা হলে তিনি জানান,এটা দুঃখজনক ঘটনা আমরা এখন দায়িত্বে না থাকায় কোন প্রকার পদক্ষেপ নিতে পারছিনা। স্থানীয় ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়েছে। তবে তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার স্থানীয় সাংবাদিকদের বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন