• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 14, 2022

উলিপুরে ভোক্তা অধিকারের অভিযান; ২১,০০০ টাকা জরিমানা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪০ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম কর্তৃক বাজার অভিযান পরিচালনা করার সময় দুটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২১,০০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম । উলিপুর মধ্য বাজারে অবস্থিত “লক্ষী বেকারি”কে তাদের তৈরিকৃত খাদ্যপন্যের প্যাকেটের গায়ে প্রতিষ্ঠানের নাম,উৎপাদনের তারিখ, খুচরা মূল্য না লেখায় এবং মেয়াদোত্তীর্ণ রঙ,সুগন্ধি ব্যবহার করার অপরাধে ২০,০০০ টাকা এবং চৌমুহনী বাজারে অবস্থিত “মা বাবা”র দোয়া হোটেলকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় উক্ত অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন