• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 29, 2022

উলিপুর উপজেলায় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ২০২২

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪০ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা
উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, মেয়র উলিপুর পৌরসভা আলহাজ মামুন সরকার মিঠু।
মত বিনিময় সভায় উপজেলার সকল দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের অতীত ঐতিহ্য অক্ষুন্ন রেখে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে দূর্গা উৎসব পালন করার ব্যাপারে সরকার সব ধরনের ব্যাবস্থা নিয়েছে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন