উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি,
মোঃশাহজাহান খন্দকারঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ গত রোববার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রথম অধিবেশন উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় অধিবেশন কুড়িগ্রামের সার্কিট হাউসে গভীর রাত পর্যন্ত চলে।
সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এক সময়ের তুখোড় ছাত্র নেতা আহসান হাবীব রানাকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুকে পুনঃরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে উলিপুর উপজেলা আওয়ামী লীগের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
কমিটির অন্যান্যরা হচ্ছেন,সহ-সভাপতি আজিজুল হক মুকুল,
সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান এ্যাডভোকেট,
সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু।
যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন, সবুজ
যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু,
সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুর ইসলাম সুজা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খন্দকার এরশাদ (চেয়ারম্যান বুড়াবুড়ি)
প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্মল চন্দ্র রায়,কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল হক,দপ্তর সম্পাদক শাহিনুর আলমগীর (আলম),মহিলা বিষয়ক সম্পাদক রিপা সরদার,সদস্য আব্দুল মজিদ হাড়ি,সদস্য অধ্যাপক এমএ মতিন,সদস্য মতি শিউলি,
সদস্য কবির উদ্দিন সরকার।
দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় সচেতন মহল ঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,নির্বাচিত কমিটি আগামী দিনে দলের অভ্যন্তরে থাকা উপদলীয় কোন্দল এর অবসান ঘটিয়ে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে ইনশাল্লাহ।