• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 4, 2022

উলিপুর বজরা ইউনিয়নে তিস্তার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫৯ জন পড়েছে
আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলাধীন বজরা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদী তীরবর্তী ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত০৪-০৯-২০২২ইং এলাকাবাসী। আজ রবিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবার সহ প্রায় দুই হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তরা জানায়, বছরের পর বছর ধরে বজরা ইউনিয়নের পশ্চিম বজরা সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদী ভাঙছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। ভাঙনে ইতিমধ্যেই একটি দাখিল মাদ্রাসা,দুটি মসজিদ, একটি কমিউনিটি ক্লিনিক, ও বজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ সহ প্রায় ছয়শ একর ফসলি জমি ও ৪০০ ঘরবাড়ি এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে রয়েছে আরও ৬০০ বাড়ি, দুটি প্রাথমিক বিদ্যালয়,দুটি মাদ্রাসা,দুটি কলেজ, তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস ও বজরা বাজারের বিভিন্ন স্থাপনা এখন হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাওলানা রেফাকাত হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু ইয়াহিয়া খান, ইউপি সদস্য এনামুল হক, সহকারী শিক্ষক রেজাউল করিম রেজা, সমাজ কর্মী ও ক্যাবল ব্যবসায়ী হারুন মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন