• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 17, 2022

উলিপুর বণিক সমিতির বাৎসরিক সাধারন সভা -২০২২ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি-

মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ব্যবসায়ীক বৃহৎ সংগঠন উলিপুর বণিক সমিতির বাৎসরিক সাধারন সভা উলিপুরের গুন্জন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

আজ ( ১৭ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ ঘটিকায় উলিপুর গুন্জন কমিউনিটি সেন্টারে উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সভাপতিত্বে ও বণিক সমিতির সাঃসম্পাদক মাঈনুল হোসেন মন্ডল দুলুর সঞ্চালনায় শতভাগ সদস্যের উপস্থিতিতে সাধারন সভায় বক্তব্য রাখেন উলিপুর বণিক সমিতির ১ নং যুগ্ম সাধারন সম্পাদক আঃ মান্নান, যুগ্ম সম্পাদক নুরে আলম সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চাদ। বাৎসরিক সাধারন সভায় সমিতির সাঃসম্পাদক গত দুই দফায় ৫ বৎসরের সকল আয় ব্যায় ও অনুদানের অর্থ সহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যাখ্যা দেন।

অনুষ্ঠানের প্রথম সভার বিরতির পর উপস্থিত সকল ব্যাবসায়ীক সদস্যদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করে সাধারনের মতামত গ্রহন করা হয়।

উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা সাধারন সভার সভাপতির বক্তব্যে চলতি কমিটির বিলুপ্তি ঘোষনা করেন এবং উপদেষ্টা মন্ডলীর হাতে কমিটির দায় দায়িত্ব অর্পন করেন। এসময় উলিপুর বণিক সমিতির উপদেষ্টা মরহুম রিয়াজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। উপদেষ্টা মন্ডলী আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠনপুর্বক সাধারন নির্বাচনের ব্যবস্থা করবেন।

অনুষ্ঠানের শেষে বণিকদের নিয়ে এক র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন