বিশ্বাম্ভরপুর প্রতিনিধিঃ
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় দেশী-প্রবাসী ভাই ও বোনেরা!
আশা করি ভাল আছেন,আপনারা অবশ্যই অবগত আছেন যে,বিগত ০১-০১-২০১৯ ঈসায়ী সনে সুনামগঞ্জ জেলাধীন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের অন্তর্গত পলাশ বাজারের পার্শবর্তী জয়নগর গ্রামে প্রতিষ্টিত হয়”হযরত সুমাইয়া রা.মহিলা মাদরাসা”প্রতিষ্টালগ্ন থেকে মাদরাসা টি একটি ভাড়াটিয়া বিল্ডিং-এ শিক্ষা কার্যক্রম চলে আসছে।
বর্তমানে শিশু শ্রেণী হতে ছানা.২য় বর্ষ পর্যন্ত সুচারূ রুপে শিক্ষা বিভাগ পরিচালিত হচ্ছে।
১২ জন সু-দক্ষ শিক্ষক-শিক্ষিকাগনের তত্তাবধানে দুই শতাধিক শিক্ষার্থী(আবাসিক-অনাবাসিক)
লেখা-পড়া করে আসছে।
আবাসিক শিক্ষার্থী ৩৫ জন।
প্রিয় ভাই ও বোনেরা!
২০১৯ সালে মাদরাসা টি প্রতিষ্টিত হওয়ার পর ২০২০ ও ২০২১ সাল গেল করোনাভাইরাস-এর মহামারি আল এ বছর(২০২২)গেল বন্যা।
আলহামদুলিল্লাহ,সব কিছৃর ভিতর দিয়েই সুনামের সাথেই লেখা-পড়ার কার্যক্রম চলে আসছে।
এবং আলহামদুলিল্লাহ লেখা-পড়া মানও অনেক ভাল,গত বছর বোর্ড পরীক্ষায় উপজেলায় শ্রেষ্ট ফলা-ফলের অধিকারি প্রতিষ্টান।
আল্লাহর এক বান্দা মাদরাসার নামে দশ শতাংশ জমি দান করলেও মাদরাসার ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী এবং বিশেষ করে মহিলা মাদরাসা হিসেবে তা যতেষ্ট নয়।
তাই মাদরাসার প্রশস্ততার জন্যে জায়গা দান এবং দানকৃত জায়গায় ঘর নির্মাণ করতে রড,পাথর,বালু, সিমেন্ট,কাঠের গাছ,নগদ অর্থ ও স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করতে পারেন।
তবে বর্তমানে মাদরাসার জন্য কিছু জরুরী সামানার প্রয়োজন।
(০১)একটি বড় সৌর বিদ্যুৎ, আনুমানিক মূল্য ৩৫০০০/-(পয়ত্রিশ হাজার টাকা)
(০২)শিক্ষার্থীদের কোরআন মজীদ ও কিতাবাদী রাখার জন্যে ২ টি বুক সেলফ,আনুমানিক মূল্য ১৬০০০/-(ষোল হাজার টাকা)
(০৩)অফিসের জন্য স্টীলের একটি উন্নত সকেজ,আনুমানিক মূল্য ২০০০০/-(বিশ হাজার টাকা)
(০৪)শিক্ষক-শিক্ষিকাগনের জন্য ১০ টি জায়নামায আনুমানিক মূল্য ৫০০০/-(পাঁচ হাজার টাকা)
(০৫)বোর্ডিং-এর জন্য বড় একটি কাঠ/স্টীলের মেসরিফ,আনুমানিক মূল্য ১৫০০০/-(পনের হাজার টাকা)
(০৬)উস্তাদ ও শিক্ষার্থীদের জুতা রাখার জন্য বক্স ১০ টি,আনুমানিক মূল্য ৩৫০০/-(তিন হাজার পাঁচশত টাকা)
(০৭)ভাউন্ডারি,লাকড়ির ঘর,রান্না ঘর ও একটি ক্লাস রুম মেরামতের জন্য ৬ বান ঠিন,আনুমানিক মূল্য ১৮৬০০/-(আটারো হাজার ছয় শত টাকা।
এই কাজ গুলো সমাধা করতে মিস্ত্রি খরচ সহ আনুমানিক ১২০০০০/-(এক লক্ষ বিশ হাজার)টাকার প্রয়োজন।
সম্মানিত দেশী-প্রবাসী দানবীর বন্ধুগন!
আপনারা দয়া করে উল্লেখিত দ্বীনি কাজগুলো আঞ্জাম দিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
নিবেদক
মুহাম্মাদ শহীদুল ইসলাম পলাশী
প্রতিষ্টাতা ও মুহতামিম উক্ত মাদরাসা
০১৭৩৯-৩১৬৬৪১(ইমু)বিকাশ পার্সোনাল
মাদরাসার একাউন্ট নং,সোনালী ব্যাংক বিশ্বম্ভরপুর।
৫৯০১৪০১০০০০৫৭