• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 16, 2022

এরশাদ সরকারের উন্নয়নের ভিত্তির উপরেই বাংলাদেশ

 

তপন দাস
নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই হচ্ছে। ডোমার উপজেলা শাখার উদ্যোগে জাপার উপজেলা শাখার দ্বি -বাষি’ক সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পাটি’ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এমপি আহসান মোঃ আদেলুর রহমান (আদেল)।

তিনি আরোও বলেন, রাজনৈতিক ভাবে আমরা জনগনের পক্ষে অবস্থান নিয়েছি। দেশের মানুষ অনেক বছর আওয়ামীলীগ বিএনপির রাজনীতি দেখেছে। হোসাইন মুহাম্মদ এরশাদের সংস্কারমূলক কর্মকান্ড এবং তার উদ্যোগসমূহ বাংলাদেশকে অনেকদুর অগ্রসর করেছে। এখনো বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই হচ্ছে।

১৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় পার্টির ডোমার উপজেলা শাখার উদ্যোগে জাপার উপজেলা শাখার দ্বি -বাষিক সম্মেলনে ডোমার উপজেলা শাখার আহবায়ক সার্জেন্ট(অবঃ) মোঃ তহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এমপি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাপার নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য লেঃ কর্নেল মোঃ তছলিম উদ্দিন (পি,এস,সি) নীলফামারীর জেলা শাখার সদস্য সচিব এ,কে,এম সাজ্জাদ পারভেজ, জাতীয় পার্টি জেলা মহিলা দলের আহ্বায়ক তৌহিদা জ্যোতি, সদস্য সচিব শারমিন রিমা, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, ডোমার উপজেলা শাখার আহবায়ক সার্জেন্ট(অবঃ) মোঃতহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোঃ আসাদুজ্জামান চয়ন, ডোমার উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।

জাতীয় পার্টি ডোমার উপজেলা শাখার দ্বি -বাষিক সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা শাখার আহবায়ক এন.কে আলম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন