• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 2, 2022

(ওল্ডহ্যাম)ইউরোপ জমিয়তের নতুন কমিটি গঠন

গত ৩০শে আগস্ট রোজ মঙ্গলবার বিকাল ৭ ঘটিকায় আল খাজরা মারকাযী মসজিদে (ওল্ডহ্যাম) জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ওল্ডহ্যাম শাখার বার্ষিক ইসলামী সম্মেলন শাখা সভাপতি হযরত মুফতী জুনায়েদ আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওল্ডহ্যাম জমিয়তের সেক্রেটারী মোঃ ছাদিকুর রহমান এর পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ওয়াসিফ উদ্দীন, ইসলামী নাশীদ পরিবেশন করেন হাজী আসমত আলী ও হাজী মাহবুবুর রহমান বুলবুল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউরোপ জমিয়তের মুহতারাম সভাপতি শায়খুল হাদীস হযরত আল্লামা মুফতী আব্দুল হান্নান সাহেব, বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব, কেন্দ্রীয় সহ সভাপতি- হযরত মাওলানা সৈয়দ আশরাফ আলী সাহেব, ওল্ডহ্যাম জমিয়তের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা শায়েখ ইয়াহইয়া সাহেব, কেন্দ্রীয় মহাসচিব- হযরত মুফতী মওসুম আহমদ সাহেব, ওল্ডহ্যাম জমিয়তের সভাপতি – হযরত মুফতী জুনায়েদ আহমদ সাহেব, কেন্দ্রীয় যুগ্মসচিব হযরত মাওলানা মামনুন মহি উদ্দীন সাহেব, ওল্ডহ্যাম জমিয়তের সহ সভাপতি হযরত মাওলানা গুলজার আহমদ চৌধুরী সাহেব, রচডেল জমিয়তের সভাপতি- হযরত মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ সাহেব, ওল্ডহ্যাম জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা আঃ কাইয়ুম কামালী সাহেব, ওল্ডহ্যাম জমিয়তের সহ সাধারন সম্পাদক হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব, ওল্ডহ্যাম জমিয়তের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শাহ উবায়দুর রহমান আবিদ সাহেব প্রমুখ। বিভিন্ন শহর থেকে আগত উলামায়ে কেরাম ও বিপুল সংখ্যক মুসল্লীয়ানদের উপস্থিতিতে সুন্দর এবং সফল ভাবে জমিয়ত আয়োজিত এ ইসলামী সম্মেলন সুসম্পন্ন হয়, পরিশেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরত মুফতী আব্দুল হান্নান সাহেব।

ইসলামী সম্মেলন শেষে সকল হাজিরীন ও কেন্দ্রীয় মেহমানদের আপ্যায়নের পর পূর্ব নির্ধারিত ওল্ডহ্যাম জমিয়তের ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, স্বাগত বক্তব্য দেন ওল্ডহ্যাম জমিয়তের সভাপতি হযরত মুফতী জুনায়েদ আহমদ সাহেব এবং ওল্ডহ্যাম জমিয়তের বিগত দিনের কার্যক্রমের সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন সেক্রেটারী মোঃ ছাদিকুর রহমান অতঃপর সভাপতি হযরত মুফতী জুনায়েদ আহমদ সাহেব পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

কাউন্সিল অধিবেশনের মূল পর্বে দায়িত্ব পালন করেন- হযরত আল্লামা মুফতী আব্দুল হান্নান সাহেব, হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব, হযরত মাওলানা সৈয়দ আশরাফ আলী সাহেব, হযরত মুফতী মাওসুফ আহমদ সাহেব, হযরত মাওলানা মামনুন মহি উদ্দীন সাহেব।

কেন্দ্রীয় মুরব্বিদের কাছে নতুন কমিটি সংক্রান্ত প্রস্তাবিত কমিটি পেশ করেন হযরত মুফতী জুনায়েদ আহমদ সাহেব, সকলের সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও পর্যালোচনার পর কাউন্সিল পরিচালনার দায়িত্ব রত কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রস্তাবিত কমিটিকে অনুমোদন প্রদান করেন এবং কেন্দ্রীয় সভাপতি হযরত মুফতী আব্দুল হান্নান সাহেবের আদেশ ক্রমে অনুমোদিত কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহাসচিব হযরত মুফতী মাওসুফ আহমদ সাহেব।

ওল্ডহ্যাম জমিয়তের নতুন কমিটি
———————————————
উপদেষ্টা মহোদয়গণ
হযরত মাওলানা শায়েখ ইয়াহইয়া সাহেব,
হযরত মাওলানা মুশররফ আলী সাহেব,
হযরত মাওলানা কমর উদ্দীন সাহেব,
হযরত মাওলানা নাজমুল ইসলাম সাহেব।

সভাপতি- মুফতী জুনায়েদ আহমদ সাহেব
সহসভাপতি- মুফতী বাহাউল ইসলাম সাহেব,
মাওলানা গুলজার আহমদ চৌধুরী সাহেব,
মাওলানা হিলাল আহমদ সাহেব,
হাজি বশীর উদ্দীন কামালী সাহেব,
হাজি আফরোজ আলী বাবুল সাহেব।

সাধারণ সম্পাদক- মোঃ ছাদিকুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক- মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সাহেব,
সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক সাহেব।
সাংগঠনিক সম্পাদক- মাওলানা শাহ ওবায়দুর রহমান আবিদ সাহেব।
অর্থ সম্পাদক – মাওলানা শামসুল ইসলাম সাহেব,
সহ অর্থ সম্পাদক – হাজি ফারুক মিয়া সাহেব।
সাহিত্য সম্পাদক- ক্বারী শাহ আঃ হান্নান সাহেব।

কমিটির সদস্য বৃন্দ-
হাজি আইয়ুব আলী সাহেব
হাজি আঃ মুকিত সাহেব
হাজি আবুল কালাম সাহেব
মোঃ মহন মিয়া সাহেব
হাজি আসমত আলী সাহেব
সাইফুল ইসলাম সাহেব
হাজি মাহবুবুর রহমান বুলবুল সাহেব
হাজি আনর আলী সাহেব
হাজি আমানিল্লাহ সাহেব।

সহ সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক পদ অপূর্ণ রয়েছে আগামী মিটিংয়ে আলোচনা করে এ দুই পদ পূর্ণ করা হবে ইনশা’আল্লাহ। আল্লাহ তায়ালা এই সম্মেলন ও নতুন কমিটিকে কবুল করুন আমীন।

প্রচার ও অভিনন্দন জানান জামালগঞ্জ মাঠি ও মানুষের নেতা মু.রশিদ আহমদ (সাবেক বাইশ চেয়ারম্যান জামালগঞ্জ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন