বিশ্বম্ভরপুর ফতেপুরে কাঠাল গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা
মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুর ফতেপুরে কাঠাল গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। ১৭ সেপ্টেম্বর (শনিবার ) রাতে নয়াবারুনকা গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম অরুন দাস (৫০)। সে ফতেপুর ইউনিয়নের নয়াবারুংকা গ্রামের বাসিন্দা। বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদশন করে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহতের পরিবার মাধ্যমে জানা যায়, বসতবাড়ির পেছনের কাঠাল গাছের সাথে ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করেছে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচাজ মো ইকবাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে।