• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 20, 2022

কামরাঙ্গীরচরে ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮৭ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃ জুয়েল মোল্লা, কামরাঙ্গীরচর
( ঢাকা ) প্রতিনিধিঃ

ঢাকা জেলার কামরাঙ্গীরচর জোনের ইসলামীক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) ফাউন্ডেশনের অস্থায়ী হল রুমে সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক/শিক্ষকা ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়।

 

সভায় শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়া লেখার মান আগামিতে আরও ভালো করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর জোনের ফিল্ড সুপারভাইজার মোঃ মিলন মাহমুদ সাহেব । তিনি প্রতিটা কেন্দ্রর শিক্ষার্থীদের নামাজ এবং সকল প্রকার মাসআলা মাসায়েল শেখানোর উপর গুরুত্ব দিয়ে কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মোঃ আজিজুর রহমান।

 

স্বাগত বক্তব্য রাখেন- মডেলকেয়ার টেকার মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব । তিনি বলেন আমরা চেষ্টা করছি কিভাবে বাচ্চারা ভালো করে পড়াশোনা করতে পারে।

আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ আজিজুর রহমান সাহেব বলেন,
আলহামদুলিল্লাহ আমি অনেক আনন্দিত, কামরাঙ্গীরচরের প্রতিটা কেন্দ্র অনেক সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে, যার পুরো কৃতিত্ব দেয় মিলন মাহমুদ সাহেবকে, তিনি বলেন মিলন মাহমুদ সাহেব এবং তিনার কেয়ারটেকারগনের কারণে আজকে কামরাঙ্গীরচর জোন অনেক এগিয়ে, তা ছাড়া তিনি সবার উদ্দেশ্যে বলেন,

সকল শিক্ষক সরকারের নিয়ম-নীতি মেনে কেন্দ্র পরিচালনা করবেন। উপজেলার মসজিদ সমূহে সরকারি বিভিন্ন নির্দেশনা সমূহ জনগনের কাছে পৌঁছানোর আহ্বান জানান। তাছাড়া ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মুসল্লিদের সচেতন করার আহবান জানান তিনি। শিক্ষা কার্যক্রমের প্রসার বৃদ্ধির লক্ষে শিক্ষা কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে। এসময় সকল কেন্দ্র শিক্ষক ও কেয়ারটেকারগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

3 responses to “কামরাঙ্গীরচরে ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত”

  1. m m zakir hussain says:

    শুভকামনা সবসময়।
    এগিয়ে যেতে হবে।
    যেতে হবে বহুদূর।

  2. Md Saifuzzaman says:

    সুন্দর রিপোর্ট করার জন্য ধন্যবাদ।

  3. Md Saifuzzaman says:

    সুন্দর রিপোর্টের জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন