• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 12, 2022

কালিহাতীতে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিবেদক, গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইল জেলা সংবাদদাতা বিপ্লব সরকারঃ

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার ১২ ই অক্টোবর সকালে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, দোয়া মাহফিল,আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিবলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নূরুনবী সরকার, প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু,সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন। কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা,সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান সোহরাব আলী, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসান লাভলু, পারকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদার,, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিম মিয়া, জাহিদ শিকদার, রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন -সহ -উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন