• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 18, 2022

কুড়িগ্রামে জেলা পরিষদ নিবার্চনে সম্ভাব্য সদস্য প্রার্থীদের দৌড়ঝাপ

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃ শাহজাহান খন্দকারঃ

আসন্ন জেলা পরিষদ নিবার্চনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বচনের সম্ভাব্য তারিখ ঘোষনা হওয়ার পর থেকে সম্ভাব্য জেলা পরিষদ সদস্য প্রার্থী নাগেশ্বরী উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে ও সংরক্ষিত মহিলা সদস্য নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার ২৭ টি ইউনিয়নে র্নিধারিত ভোটারদের সমর্থন ও মন জয় করার লক্ষে প্রচারণা চালাচ্ছেন।

এ বছরেই প্রথম বারের মত প্রত্যেক উপজেলা থেকে একজন জেলা পরিষদ সদস্য এবং তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়ন করা হবে, নিবার্চন কমিশনের এমন ঘোষনার পর থেকে সম্ভাব্য এ সকল প্রার্থীরা উপজেলার পৌরসভাসহ ১৪ ইউনিয়নে ও সংরক্ষিত মহিলা সদস্য ৩ উপজেলার ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সাথে কুশোল বিনিমিয় ও ভোট চাওয়া শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, সাবেক জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, সাবেক কাউন্সিলর মমিনুর রহমান ভোলা, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, মিনারা পারভিন মিনু ও মাসুদা আক্তার ডেইজি। নাগেশ্বরী উপজেলায় মোট ভোট সংখ্যা ১৯৮, ফুলবাড়ী উপজেলার মোট ভোট সংখ্যা ৮১ ও ভুরুঙ্গামারী উপজেলার মোট ভোট সংখ্যা ১৩৩ টি বলে জানান নাগেশ্বরী নিবার্চন অফিসার আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন