• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত  খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা নুরুন নেহার ফাউন্ডেশনে নগদ অর্থ বিতরণ জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ লালপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বারিঘরভাংচুর  একই পরিবারের আহত-৩ সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু লালপুরে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল তাহিরপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : September 15, 2022

কুড়িগ্রামে শব্দ দূষণকারী ৯টি পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৯ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এই অভিযানে বিভিন্ন পরিবহনকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, কুড়িগ্রামের সহযোগিতায় শব্দ দূষণকারী শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। কুড়িগ্রামের সদর উপজেলায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মোবাইল কোর্ট বসিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ০৩ টি বাস ও ০৬ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট এক হাজার চার শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৬‌টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও এবং রেদওয়ান ইসলাম।

পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলা পুলিশের একদল সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক জনাব রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন