কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ, ডিবি ও বিভিন্ন থানা পুলিশের অভিযানে ২,০১০ পিস ইয়াবা, ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৯৯ বোতল ইস্কাফ উদ্ধারসহ কুখ্যাত ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা পুলিশ কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে এসব মাদক জব্দ ও দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় বিভিন্ন মামলায় ৯ আসামিকেও আটক করা হয়।
এছাড়াও কুখ্যাত মাদক সম্রাট ৬ টি মামলার আসামি সিরাজুলকে ৮০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে নাগেশ্বরী নাগেশ্বরী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাতানীপাড়া গ্রামে মোঃ সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতর বিশেষ কায়দায় রাখা ৮০০ গ্রাম গাঁজা জব্দ সহ ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, মাদক কারবারি মোঃ সিরাজুল ইসলাম (৪২) নাগেশ্বরী এলাকার একজন কুখ্যাত মাদকব্যবসায়ী হিসাবে ব্যাপক পরিচিত আছে মর্মে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সিরাজুলের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় ৫টি, বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ০১টি সহ পূর্বের ৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন থানার অভিযান সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৮ সেপ্টম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ নটানপাড়া গ্রামে মোঃ শাহ আলমের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে রৌমারী থানার একটি চৌকস টিম কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহআলম (৫০) এর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তার ঘরের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ট্রাংকের ভিতর থেকে ২,০১০ পিস ইয়াবা এবং আসামীর নিকটে থাকা মাদক বিক্রয়ের ১২ হাজার টাকা জব্দ সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
এদিকে একই দিনে রাত পৌনে একটার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী বিআরটিসি কাউন্টারের পিছনে ফাঁকা জমিতে দুইটি ট্রাভেলব্যাগে তিনটি বান্ডেলে রাখা ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে, এসময় মাদক ব্যবসার সাথে জড়িত উপজেলার গছিডাঙ্গা গ্রামের মোঃ বাবলা মিয়া (৫০) কে গ্রেফতার করে। উক্ত অবৈধ মাদক একটি গ্রুপ খুব ছলচাতুরীর সাথে দেশের অন্য জায়গায় পাঠানোর পরিকল্পনা করছিল বলে ডিবি পুলিশ সূত্রে জানা যায়। কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবি টিমের পরিকল্পনা, প্রযুক্তি ও দীর্ঘক্ষন পরিশ্রমের ফলে মাদক কারবারিদের সেই উদ্দেশ্য সম্পূর্ণ ভাবে ব্যাহত করে দেয়।
অন্যদিকে বুধবার (২৮ সেপ্টেম্বর) ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের মেম্বার টারি গ্রাম থেকে ৯৯ বোতল ইস্কাফ জব্দ করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। আসামীকে সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারের মুখোমুখী করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন(সদর-০১, রাজারহাট-০১, চিলমারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (চিলমারী-০১,রৌমারী-০১), নিয়মিত মামলায় ০৪ জন সহ মোট ০৯ জন আসামী গ্রেফতার করে।
এসম্পর্কে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।