কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃশাহজাহান খন্দকারঃ
কুড়িগ্রামের ৯ নং ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ,দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে ১১ জন ইউপি সদস্য কর্তৃক অনাস্থা নিয়ে এসে উপজেলায় নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষ বুধবার তদন্ত কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ইউনিয়ন পরিষদ হল রুমে তদন্ত নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের পূর্বে তদন্ত কর্মকর্তা প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ব্যাপারী এর সভাপতিত্বে তিন ঘন্টা ব্যাপী সকল সদস্যদের নিয়ে মিটিং করেন। মিটিংয়ে কোন সুরাহা না আসায় নিয়ম অনুযায়ী ব্যালটের মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ করা হয়।
বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণের ফলাফল প্রকাশ করা হয়। এতে চেয়ারম্যানের বিপক্ষে ভোট পড়ে ১১ টি এবং চেয়ারম্যানের পক্ষে ভোট পড়ে চেয়ারম্যানের ভোট সহ ০২ টি। ভোটের ফলাফল প্রদান শেষে তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান নিয়ম অনুযায়ী তিনি এই ভোটের ফলাফলের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করবেন। এ বিষয়ে পরবর্তী করণীয় কি হবে তা জানতে চেয়ে ইউনিয়ন চেয়ারম্যান শফিউল আলম শফির সাথে মোবাইল ফোনে প্রতিবেদকের কথা হলে তিনি জানান – আমার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে যার কারণে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েও সুষ্ঠুভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন সম্পাদন করতে পারতেছি না। জনগণের রায়কে সমুন্নত রাখতে প্রয়োজনে আমি উচ্চ আদালতের শরণাপন্ন হব।