• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 8, 2022

কুমিল্লায় ‘সম্পত্তির জন্য’ বাবাকে কুপিয়ে হত্যা, মেয়ে গ্রেপ্তার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৬০ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

 

সাব্বির হোসাইন,
কুমিল্লা জেলা প্রতিনিধি।

কুমিল্লা লাঙ্গলকোটে সম্পত্তির জন্য এক বৃদ্ধকে কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে উপজেলা রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আবুল কাশেম মোল্লা (৭০) তুলাতুলি গ্রামের বাসিন্দা। ঘটনার পর তার মেয়ে জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফিরোজা বেগম,বড় মেয়ে রিনা আক্তারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক বলেন, নিহত আবুল কাশেম মোল্লার তিন মেয়ে। সংসার চালাতে কষ্ট হয় বলে আবুল কাশেম মোল্লা তার এক মেয়ের কাছে দুই শতক জমি বিক্রি করেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা নিয়ে তার আরেক মেয়ে জেসমিন আক্তারের সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে জেসমিন আক্তার আবুল কাশেম মোল্লার মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে আবুল কাশেম মোল্লা মারা যায়। নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জেসমিনকে আটক করা হয়েছে। এ ছাড়া আরো তিনজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন