কুড়িগ্রাম প্রতিনিধি-মোঃশাহজাহান খন্দকারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ ব্যবসায়ীকে ১০,০০০ টাকার দন্ড।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের এক অভিযানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে প্রশাসনিক ব্যবস্থায় ২টি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মেয়াদোত্তীর্ণ তাল মিছরি, ঘি বিক্রয়ের অপরাধে সোনাহাট বাজারের ভাই ভাই স্টোরের মালিক মোঃ জামান উদ্দীনকে ৫,০০০ টাকা এবং একই বাজারের আবু হানিফ স্টোরের মালিক মোঃ শুভ রানাকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস, গুড়ো দুধ বিক্রয়ের অপরাধে ৫,০০০ টাকা সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক এবং ভুরুঙ্গামারী থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।