• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 5, 2022

কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  1. কুড়িগ্রাম প্রতিনিধি।
    মোঃশাহজাহান খন্দকারঃ
  2. নাগেশ্বরী উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নুর জামাল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার নুর জামালকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নুর জামাল হোসেন নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বাহুবল মন্ডলেরভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও অভিযুক্ত নুর জামাল একই সঙ্গে কাজ করতেন। বাবার কাজের প্রসঙ্গে শনিবার প্রতিবেশী নুর জামালকে ডাকতে গেলে ওই শিশুটি ধর্ষণের শিকার হয়।

পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নুর জামালকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওইদিন সন্ধ্যায় শিশুটির বাবা নুর জামালকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার নুর জামালকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন