• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 3, 2022

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন

 

কুড়িগ্রার প্রতিনিধি-মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন উলিপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকার।
গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম স্বাক্ষরিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২’ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকায় তা প্রকাশ পায়।
সদ্য কুড়িগ্রাম জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকার। শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপজেলার বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুপার্ক স্থাপন, গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বসার স্থানে নতুনত্ব, করোনাকালীন সময়ে শিশুদের শিখন ঘাটতি পূরণে গুগলমিটে ক্লাশ পরিচালনা, উলিপুর অনলাইন প্রাইমারী স্কুল পেজ ওপেন করে নেতৃত্বদানসহ নিয়মিত মনিটরিং, করোনাকালীন সমাজে বিত্তশালীদের উদ্বুদ্ধ করে প্রায় অর্ধশতাধিক অসহায় গরিব শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ে শতভাগ স্লিপ কার্যক্রম বাস্তবায়ন। এছাড়াও উপজেলা ক্লাস্টার পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতাসহ শিক্ষা ও উন্নয়ন মেলায় তাঁর উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। প্রাথমিক শিক্ষা বিষয়ের উপর তার লেখালেখির অভ্যাস রয়েছে। জেলা পর্যায়ে এ ধরণের কৃতিত্বে তিনি খুশি।

এ অর্জনের বিষয়ে ফরহাদ হোসেন খন্দকার বলেন, তাঁর এ শ্রেষ্ঠত্ব অর্জন কর্মউদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিবে এবং প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় এই পদে নির্বাচিত হয়েছেন। সামনে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন