• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 4, 2022

কুড়িগ্রাম জেলায় ইউএনও’র গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, আহত ৮

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৪ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূলব আক্তারের গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের দুই জনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় স্পিড ব্রেকারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকআ চালকসহ ৭ জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর আনছার আলী আহত হয়েছেন।

আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অটোচালক ফজলুল হক ও ফজল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন