• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 20, 2022

কুড়িগ্রাম জেলায় গবাদিপশু চোর আটক-২

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫০ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
গরু ও মহিষ চোর সিন্ডিকেটের ০২ জন সক্রিয় কুখ্যাত চোর কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

অব্যাহত অভিযানের ধারাবহিকতায় কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের ঝুনু ডাকাতের ভাতিজা মাসুদ রানার নেতৃত্বে গঠিত গরু-মহিষ চোর চক্রের অন্যতম সহযোগী খোকন মিয়া ও লুৎফর রহমান নামে দুই চোরকে রংপুরের তাজহাট থেকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। উল্লেখ্য এই গরুচোর চক্রটি দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকা থেকে গরু মহিষ চুরি করে জবাই করে মাংসগুলো সিন্ডিকেটের কসাইদের নিকট বিক্রি এবং কিছু গরু মহিষ বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছিলো। এরই ধারাবাহিকতায় এলাকাবাসীর অনেকেরই গরু মহিষ চুরি যাওয়ায় অভিযোগের ভিত্তিতে গত ১২ অক্টোবর চুরি যাওয়া মহিষের মালিক জনৈক আবু সাঈদ সংবদ্ধ গরু-মহিষ চোরদের নামে মামলা দায়ের করলে ১২ অক্টোবর ২০২২ তারিখে সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য শহিদুল ইসলাম ১৩ অক্টোবর ২০২২ তারিখে আমির হোসেন ও ১৪ অক্টোবর চোরাই গরুর মাংস বিক্রেতা মজনু কসাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় কচাকাটা থানা পুলিশ।
অন্যদিকে ঐ চক্রের সহযোগী খোকন মিয়া ও লুৎফর রহমান পুলিশের গ্রেপ্তার এড়াতে রংপুরের তাজহাটে অবস্থান করায় কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায় ১৯ অক্টোবর ২০২২ তারিখে গ্রেপফতার করেছে।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন