কুড়িগ্রাম প্রতিনিধি-মোঃশাহজাহান খন্দকারঃ
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
কুড়িগ্রাম জেলায় একটি চোরাই গরু উদ্ধারসহ অভ্যাসগত গরু চোরকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন।
প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
১০ অক্টোবর ২০২২ তারিখ কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম এর পশ্চিমের ফাঁকা মাঠ থেকে আনুমানিক ১১ঃ০০ ঘটিকায় গরু চুরি হয়। কুড়িগ্রাম সদর থানা পুলিশ গরু চুরির সংবাদ পাওয়ার ১ ঘন্টার মধ্যে কুড়িগ্রাম সদর থানাধীন খলিলগঞ্জ এলাকা থেকে রংপুরের রবার্টসনগঞ্জ মন্ডলপাড়া গ্রামের রবিউল ইসলাম (৩০) কে চুরি যাওয়া গরু সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আইনী প্রক্রিয়ায় দ্রুততম সময়ে গরুটি এর প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়ার প্রানান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।