• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : September 20, 2022

কুড়িগ্রাম জেলায় চুরি অটোরিকশা উদ্ধারসহ চোর আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৩ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন ০৯ নং ওয়ার্ড এর নলেয়া নামক গ্রামে জনৈক মোঃ ফখরুল ইসলাম (৪৭), পিতা-মোঃ হেলাল উদ্দিন, এর বসতবাড়ি থেকে গত ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ০২.০০ ঘটিকার দিকে অজ্ঞাতনামা চোরেরা বাদীর চালিত চার্জরত একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে বাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় *ভূরুঙ্গামারী থানা পুলিশের* প্রাথমিক তদন্তে ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী থানার, পাইকেরছরার জাহিদুল ইসলাম (৩৫) বাদীর চুরি যাওয়া অটোরিকশা মেরামত করার জন্য পাটেশ্বরী ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ আসামী গ্রেফতার করে। যথাযথ আইনি প্রক্রিয়ায় চোরাইকৃত অটোরিকশা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রানান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এভাবেই কুড়িগ্রাম জেলায় সংঘটিত অপরাধ দমন ও নিয়ন্ত্রনে সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন