• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত  খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা নুরুন নেহার ফাউন্ডেশনে নগদ অর্থ বিতরণ জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ লালপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বারিঘরভাংচুর  একই পরিবারের আহত-৩ সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু লালপুরে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল তাহিরপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : September 26, 2022

কুড়িগ্রাম জেলায় চোরাই বাইসাইকেল উদ্ধার-৪০,গ্রেফতার ২

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬০ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম জেলায় চোরাই বাইসাইকেল উদ্ধার-৪০,গ্রেফতার ২

মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা সেতু সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা বাইসাইকেল চোর ও চোরাই সাইকেল মজুত ও বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার একতা পাড়ায় এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন- পৌর এলাকার ভেলাকোপা এলাকার ব্যাপারী পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সফিকুল ইসলাম (২৯) এবং সওদাগর পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কফছার আলী (৬০)।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রিপাড়ার গ্রামস্থ ঈদগাহ মাঠের সামনে থেকে একজনের বাইসাইকেল চুরি হয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে কফসার আলীর বসতবাড়ি থেকে ১৮টি বাইসাইকেল এবং প্রায় ২০টি খণ্ডিত বাইসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তাকেও আটক করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, আটকদের থানায় রাখা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন