• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : October 16, 2022

কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৩৫ জন পড়েছে
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

 

  • কুড়িগ্রাম প্রতিনিধি,
    মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন মানচিত্র থেকে বসত বাড়ি,গাছ পালা ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় এলাকার ক্ষতিগ্রস্থ মানুষজন ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন । এ মানব বন্ধনে এলাকার আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়।
জানাগেছে, উপজেলার তিলাই ইউনিয়নের ২নং ও ৪ নং ওয়ার্ডের চর বটতলা এলাকায় দুধকুমার নদীর পূর্বপাড়ে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকায় বসত ভিটা সহায়-সম্বল হারিয়ে নদীর পাড়ের মানুষজন কার্যত দিশেহারা হয়ে পড়েছে । ক্ষতিগ্রস্থ এসব ঘরবাড়ি হারা মানুষজন সম্প্রতি নদী ভাঙ্গন রোধে সরকারের জরুরি পদক্ষেপ এর দাবিতে নদীর পাড়ে মানববন্ধন করে। এসময় সহশ্রাধিক মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন, আব্দুল গফুর, জামাল উদ্দিন। বক্তারা অভিযোগ করে বলেন নদী ভাঙ্গনে শতশত বাড়িঘর ও ফসলী জমি, স্কুল, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেলেও ভাঙ্গন রোধে উদাসীন পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় এলাকাটি রক্ষায় তারা জরুরী ভিত্তিতে সরকারের উচ্চপর্যায়ের পদক্ষেপ দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন