• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 26, 2022

কুড়িগ্রাম জেলায় নয়জন মাদকসেবীর সাজা প্রদান

 

মোঃশাহজাহান খন্দকার-কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্দ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়

আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িত নাগরিকদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষনিকভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।

২। গোপন তথ্যের ভিত্তিতে অব্যাহত অভিযানের ধারাবহিকতায় গত ২৪ অক্টোবর ২০২২ তারিখ নাগেশ্বরী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় নাগেশ্বরী বানিয়াপাড়া গ্রামের মোঃ আল আমীন(৩৬), দক্ষিণ রামখানা গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩০), হাজিপাড়ার মনোয়ার (৩০), দক্ষিণ ব্যাপারীপাড়ার মোঃ শফিকুল ইসলাম (২৮), দের কে মাদক সেবনের দায়ে প্রত্যেকের ৫০০/- টাকা করে জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড অর্থদন্ড প্রদান করেন।

অন্যদিকে একইদিনে রাজিবপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় রাজিবপুরের টাকাইলাপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান (৪৫), মোঃ আমিনুল ইসলাম (৪০), মোঃ আলমগীর হোসেন (৩২), মোঃ এরশাদুল (৩০) ও বড়াইডাঙ্গা গ্রামের মোঃ বেলাল হোসেন দের মাদক সেবনের দায়ে প্রত্যেকের ১০০০/- টাকা জরিমানা প্রদান করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন