• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 11, 2022

কুড়িগ্রাম জেলায় পানিতে পড়ে দেড় বছরের শিশুর’ মৃত্যু

মোঃশাহজাহান খন্দকার,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। মামার বাড়িতে বেড়াতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে অর্থ চন্দ্র রায় নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের সোনাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্থ চন্দ্রের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামে। তিনি ওই গ্রামের কমল চন্দ্র রায়ের ছেলে।

নিহত শিশুর পরিবার জানায়, ৫ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে মামা সোহাগ চন্দ্র রায়ের বাড়িতে যান। পূজার ছুটিতে তার মাসহ মামার বাড়িতে কাটান। মঙ্গলবার (১১ অক্টোরক) সকালে শিশুটি তার মামার বাড়ির উঠানে একাই খেলছিল। খেলতে খেলতে এক সময় সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির স্বজনরা বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করায় আশপাশের বাড়ির লোকজন শিশুটিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে দেখা মাত্র স্বজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে এবং রাজারহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক অর্থ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাকিরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন