• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 12, 2022

কুড়িগ্রাম জেলায় পুলিশের হাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক৪

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৭ জন পড়েছে
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী অপৃথক দুইটি অভিযানে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১০৬ পিস ইয়াবা সহ কুখ্যাত ৪ মাদক কারবারিকে মাইক্রোবাসসহ গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস ও মোবাইল ফোন জব্দ সহ ৩ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ
জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বালারহাট বাজার এলাকা থেকে মাইক্রোবাস যোগে গাঁজা নিয়ে ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা ব্রীজের দিকে আসছে । উক্ত সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মিয়াপাড়া বাজারে অবস্থান করে। রাত সাড়ে নয়টার দিকে মাইক্রোবাসটি মিয়াপাড়া বাজারে আসলে পুলিশ থামানোর জন্য সংকেত দেয়।এসময় গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী রেখে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গাড়ি তল্লাশি করে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের মোঃ শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের মোঃ সজীব মিয়া (৩০) ।

একইদিন অন্য আরেকটি অভিযানে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম বিকেল ৫টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর ইসলাম শেখ (৩১) কে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ অর্থ এবং ০৩ টি মোবাইল ফোন জব্দ সহ তাকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত আসামীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করে তরিৎ সাজা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আরও জানানো হয়, নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন