• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 17, 2022

কুড়িগ্রাম জেলা পরিষদ ২০২২ নির্বাচনে বিজয়ী হলেন যারা

 

মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৯ উপজেলায় ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: মাসুদা ডেইজী, ২ নং ওয়ার্ডে মোছা: শিউলী বেগম এবং ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আরমিন নাহার।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলায় মো: জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলায় মো: একরামুল হক বুলবুল, ফুলবাড়ী উপজেলায় মোছা: মনোয়ারা বেগম, সদর উপজেলায় মো: মিনহাজুল ইসলাম আইয়ুব, রাজারহাট উপজেলায় মো: এনামুল হক, উলিপুর উপজেলায় মো: জুয়েল, চিলমারী উপজেলায় মো: জামিনুল হক, রৌমারী উপজেলায় মো: হারুনর রশিদ ও রাজিবপুর উপজেলায় মো: সোহেল সরকার।

এর আগে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে নির্বাচন ছাড়াই কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতীহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: রেজাউল করিম জানান, ৯টি ওয়ার্ডে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৬ জন এবং ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। এর আগে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মো: জাফর আলী বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
৯টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ৭৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্য মোট ১০১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকীব জানান, মোট ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণের জন্য আইনশৃংখলাসহ সকল ধরনের ব্যবস্থা করে নির্বাচন জেলা নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন